চট্টগ্রামে কারখানার গাড়ির ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
চট্টগ্রামে একটি পোশাক কারখানার গাড়ির ধাক্কায় এক সেখানেরই এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে চট্টগ্রামের সিইপিজেডের ১ নম্বর রোডের ২ নম্বর সেক্টরে ডেলমাস ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন।
নিহত তাজিবর মোল্লার (৫৫) বাড়ি বাগেরহাটের মোল্লার হাটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে নাস্তা খেয়ে প্রতিষ্ঠানের গেইট দিয়ে প্রবেশ করছিল তাজিবর। এসময় কারখানার শ্রমিকদের বহনকারী বাস বের হওয়ার সময় তাকে ধাক্কা দেয়।
আহত অবস্থায় তাজিবরকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
