২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কর্ণফুলীতে জোয়ারে ভেসে গেল শিশু

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে এক শিশু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 08:38 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

শুক্রবার সকালে শিকলবাহা এলাকায় নদীতে নেমে নদীতে এ ঘটনা ঘটে।

আনুমানিক সাত বছরবয়সী মো. আলম ওই এলাকার জসীম উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিকলবাহা এলাকায় সকালে তিনজন শিশু খেলার ছলে নদীতে নামে। নদীতে জোয়ারের বেশি স্রোত থাকায় তাদের টেনে নেয়ার সময় একজন সাঁতরে তীরে উঠে যায়।

“অপর দুইজনের মধ্যে একজনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও আলম স্রোতে তলিয়ে যায়।”

শফিকুল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ১১টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত ওই এলাকাসহ আশেপাশে তল্লাশি চালায়।

পরে বৈরি আবহাওয়া ও বৃষ্টিপাতের জন্য ডুবুরি দল স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে উদ্ধার অভিযান সমাপ্ত করে।