২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেকুয়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

কক্সবাজার জেলার পেকুয়ায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 11:13 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনায় আহত মারিয়া সুলতানা (৪) নামে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি।

শিশুটি পেকুয়ার কোনাখালি এলাকার মিজানুর রহমানের মেয়ে।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়ি থেকে বেরিয়ে সামনে সড়কে দাঁড়ালে একটি সিএনজিচালিত অটোরিকশা মারিয়াকে চাপা দেয়।

“গুরুতর আহত মারিয়াকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”