পানির পাম্প চালুর সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু
চট্টগ্রামের চান্দগাঁওয়ে পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খতিবের হাট এলাকায় ওই ঘটনায় মারা যাওয়া যুবকের নাম মো. আব্দুর শুক্কুর (৩৫)।
তিনি ওই এলাকার হাবিবুল সওদাগর বাড়ির আবদুস সালামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্কুরের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল।
“দুপুরে খাবারের সময় পানির পাম্প ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শুক্কুর। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
