এইচএসসির ফল জালিয়াতির প্রলোভন দেখাচ্ছিল এসএসসি পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষায় ফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা জোড় আমতল থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই তরুণ কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় আছে।
“সেসহ আরও কয়েকজন মিলে হোয়ার্টস অ্যাপ ও ফেইসবুকে আলাদা দুটি গ্রুপ খূলে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল।”
কিছুদিন আগে তারা এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলেও জানান এএসপি মিতানুর।
