চট্টগ্রামে তেলের ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ট্যাংক পরিষ্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে সীতাকুণ্ড উপজেলার ফকিরহাটে ওয়াসিমের ডিপো নামের একটি দোকানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মো. মাসুদ (৩০) নামের ওই শ্রমিকের বাড়ির কুমিল্লার মনোহরগঞ্জে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক রফিক আহমদে জানান, ওই দোকানে পুরনো জাহাজসহ বিভিন্ন যানবাহনের পোড়া তেল কিনে বিক্রি করা হয়। শনিবার একটি তেলের ট্যাংক লরি দোকানে এলে সেটি পরিষ্কার করতে ভেতরে ঢুকে গ্যাসের কারণে চেতনা হারান মাসুদ।
পরে সহকর্মীরা মাসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মেডিকেল ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার
