চট্টগ্রামে অস্ত্রসহ তিন ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন, যারা ছিনতাইয়ে জড়িত বলে র্যাব জানিয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- সাইফুল ইসলাম (২৩), হাসান মো. ফাহিম (২২) ও মো. সাকিব (২১)।
তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি ককটেল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টাফোর ডটকমকে বলেন, “চকবাজার গুলজার টাওয়ারের সামনে ছিনতাইকারীরা অবস্থান করছে বলে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
“এ সময় অস্ত্রসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”
