রঙ করার সময় ভবন থেকে পড়ে মৃত্যু
চট্টগ্রামের আগ্রাবাদে ভবনে রঙ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রিয়াদ (২৬) জানা গেলেও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদের মুহুরি পাড়ার একটি দশতলা ভবনের পঞ্চম তলায় রঙ করার সময় নিচে পড়ে যান রিয়াদ।
“বিকাল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
