চট্টগ্রামে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে গাড়ির ধাক্কা এক পথচারী মারা গেছেন।
নিহত কবির হোসেন (২০) নোয়াখালী জেলার চর সানউল্লাহ এলাকার মফিজুর রহমানের ছেলে।
বুধবার রাত ২টার দিকে কোতয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়ে একটি তাকে ধাক্কা দিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির আঘাতে গুরুতর আহত হয় কবির।
পরে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
