২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে বাসের ধাক্কায় চট্টগ্রামে নিহত ২

চট্টগ্রামের রাউজানে বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 02:35 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

নিহতরা হলেন- রাউজান পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকার নুরুল আমিনের ছেলে রুবেল (৩০) ও মহিউদ্দিনের ছেলে তারেক (১৪)।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার সত্তারঘাট নতুন ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে বলে রাউজান হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল করিম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিরি বলেন, ফটিকছড়ির মাইজভান্ডার দরবারমুখী একটি বাসের সঙ্গে মোটর সাইকেলটির সামনা সামনি ধাক্কা লাগে।

“এতে মোটর সাইকেলের দুই যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, বেলা সোয়া একটার দিকে ওই দুই জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।