২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে ছোড়া পাথরে আহত আওয়ামী লীগ নেতা

ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন লক্ষ্য করে ছোড়া পাথরে আহত হয়েছেন আওয়ামী লীগের এক নেতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 04:14 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সোমবার রাতের এ ঘটনায় বোয়ালখালী পৌর আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর বাম চোখের উপরের অংশ কেটে যায়। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে রাত সাড়ে ১০টার মেইল ট্রেনে রওনা হয়েছিলেন জহিরুল ইসলাম চৌধুরী।

“ট্রেনে তিনি জানালার পাশে বসেছিলেন। ট্রেনটি ১৫ মিনিট চলার পর হঠাৎ একটি পাথর এসে তার বাম চোখের ওপরে লাগে। ট্রেনে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।”

এরপর সকালে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছালে হাসপাতালে আসেন জহিরুল ইসলাম চৌধুরী।

পুলিশ পরিদর্শক জহিরুল বলেন, ক্ষত অংশে সেলাই দিয়ে তাকে চক্ষু বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।