রোববার সিআইইউর প্রথম সমাবর্তন
চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) প্রথম সমাবর্তন রোববার।
চট্টগ্রামের হল টোয়েন্টিফোর কনভেনশন হলে এদিন সকাল ১০টায় চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
সিআইইউর পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য দেবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এ মজিদ খান।
বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান।
