নাজিরহাটের প্রথম মেয়র বিএনপির
চট্টগ্রামের নাজিরহাট পৌরসভা নিবার্চনে বিএনপি প্রার্থী এম এম সিরাজ উদ দৌলা মেয়র নির্বাচিত হয়েছন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী মুজিবুল হক চৌধুরীকে বিশাল ব্যবধানে পরাজিত করেন।
রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার মনির উদ্দিন ফল ঘোষণা করেন।
এতে দেখা যায়, সিরাজ উদ দৌলা ধানের শীষ প্রতীকে পেয়েছেন নয় হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুল হক পেয়েছেন ৪ হাজার ৫৯২ ভোট।
ফটিকছড়ি উপজেলার অধীন নাজিরহাট পৌরসভায় এবারই প্রথম নির্বাচন হল। এতে ৬২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
জাহাঙ্গীর কাউন্সিলর নির্বাচিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের উপ নির্বাচনে জাহাঙ্গীর আলম চৌধুরী ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম দুই হাজার ৮৬৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাটিম প্রতীকের মোরশেদ আলী পান দুই হাজার ৮৫৫ ভোট।
এই নির্বাচনে ৩৪ শতাংশ ভোট পড়েছে।
