চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এঘটনায় নিহত হোসেন (৪৭) কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং এলাকার বাসিন্দা বলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রামমুখী এস আলম পরিবহনের একটি বাস অন্য গাড়িকে পাশ কাটানোর সময় বিপরীতমুখী একটি ট্রাককে ধাক্কা দেয়।
“ঘটনাস্থল থেকে আহত হোসেনকে উদ্ধার করে দোহাজারি হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যু হয়।”
তবে ফায়ার সার্ভিসের পটিয়া ও সাতকানিয়া স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হোসেন ছাড়া আর কাউকে পায়নি।
