চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে পাহাড়তলী রেল স্টেশনের পাশ থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান।
গ্রেপ্তার দুজন হলেন- মো. ফরিদ (৩৮) ও খোকন (২০)। তাদের কাছে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।
ওসি বলেন, ফরিদ এর আগেও ২০১৫ সালে একবার অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। পরে জামিনে বেরিয়ে যায়।
তাদের দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
