২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বাসায় যুবকের ঝুলন্ত লাশ

চট্টগ্রামের মনুসরাবাদের এক বাসা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 12:31 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, সোমবার গভীর রাতে চৌধুরী ম্যনাশন নামের একটি ভবনের এক মেস থেকে আমীর হোসেন নামে ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

আমীর ওই এলাকায় একটি থাই এলুমিনিয়ামের দোকানে কাজ করতেন।

ওসি বলেন, “লাশটি যেভাবে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তাতে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।