২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কৃত্রিম পায়ের মধ্যে নিয়ে ইয়াবা পরিবহনের সময় এক মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 02:43 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

রোববার রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর উত্তর পাড়ে হোসেন আহমদ (৪৫) নামের ওই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি কক্সবাজার জেলার টেকনাফের ট্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ নম্বর বাসায় থাকেন।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসেন আহমদের দুটো পা নেই। বাম পায়ের অংশে একটি কৃত্রিম পা লাগানো।

“তার দু’হাতে দুটো স্ট্রেচার এবং পরিধানে ছিল লুঙ্গি। শাহ আমানত সেতুর উত্তর পাড়ে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে নামার পর তার গতিবিধি ছিল সন্দেহজনক।

“জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হোসেন আহমদ জানায় তার কৃত্রিম বাম পায়ের ভেতর দুই হাজার ইয়াবা আছে। নিজেই সেগুলো বের করে আমাদের দেয়।”

এ ঘটনায় গ্রেপ্তার হোসেন আহমদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পুরনো খবর:

চট্টগ্রামে ইয়াবাসহ পঙ্গু বাসযাত্রী গ্রেপ্তার
ইয়াবা পাচারে পঙ্গুদের ব্যবহার