২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ পঙ্গু বাসযাত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি দূরপাল্লার বাস থেকে এক যাত্রীকে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 03:51 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

সোমবার ভোরে শাহ আমানত সেতু এলাকায় ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি করে আবুল হোসেন (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

গ্রেপ্তার হোসেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা।

১৯৯১ সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আবুলের দুই পা কেটে ফেলা হয় বলে পুলিশকে তিনি জানিয়েছেন।

ওসি মহসিন বলেন, “কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন আবুল হোসেন। ইয়াবা পাচারের জন্য তিনি পঙ্গুত্বের সুযোগ কাজে লাগিয়েছেন।”

গোপন সংবাদের ভিত্তিতে আটক করার পর জিজ্ঞাসাবাদে হোসেন মলদ্বারের ভেতরে করে ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেন বলে জানান ওসি।