২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাজারে আগুন লেগে পুড়ল সাত দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 12:02 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচলাক মো. জসিম উদ্দিন জানান, শনিবার রাত ১০টার দিকে বৈদ্যুতিক গোলোযোগ থেকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে দুটি রাইস মিল, দুটি ওয়ার্কশপ, পোল্ট্রি ফিডের দুটি দোকান এবং একটি খাবারের দোকান আগুনে পুড়ে যায় বলে জসিম উদ্দিন জানান।

তিনি বলেন, আগুনে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।