২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লেগুনার ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় লেগুনার ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2018, 12:45 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

মঙ্গলবার সকালে বায়েজিদ বোস্তামী থানার ড্রাইভার কলোনী মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত- মো. আলাউদ্দিন (৪০) ভোলার লালমোহন উপজেলার রায়রাবাদ এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন আলাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, “ড্রাইভার কলোনীর মুখে একটি লেগুনা গাড়ি পেছন থেকে রিকশাটিকে চাপা দেয়।”