২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কয়েদীর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 10:32 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

তিন দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোররাতে নিজাম উদ্দিন (৩৪) নামে এ কয়েদী মারা যান।

নিজাম কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম কোণাখালীর বাসিন্দা জাফর আলমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেক প্রতারণার একটি মামলায় নিজাম কক্সবাজার জেলা কারাগারে বন্দি ছিলেন।

“কিডনীসহ নানারকম অসুখে গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। রোববার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”