মিরসরাইয়ে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে সিএনজিচালিত অটোরিকশা চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাহাব মিয়া (৭০) মিরসরাইয়ের আবু তোরাব বাজার এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা সাহাব মিয়াকে চাপা দেয়।
“সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক জানান, সাহাব মিয়া মারা গেছেন।”
