২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে বসতঘর

চট্টগ্রাম নগরীর লালখান বাজারে আগুনে একটি আধাপাকা বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 07:06 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

শনিবার বিকাল সোয়া ৩টার দিকে লালখানবাজারের মমতা ক্লিনিকের পাশে আবুল হোসেনের ঘরে গ্যাসের চুলা থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী বিশ্বান্তর বড়–য়া জানান।

তিনি বলেন, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টা ৫০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ঘরের প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আগুন নেভাতে গিয়ে পাশের বাড়ির আবু কায়সার (৪৫) নামের এক ব্যক্তি পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে বিশ্বান্তর বড়–য়া জানিয়েছেন।