২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মোটরসাইকেলে লরির ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং এলাকায় তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 03:30 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

ইপিজেড থানার ওসি সৈয়দ আহসানুল আলম জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রুবি সিমেন্ট এলাকায় এ দুর্ঘটনা।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পুলিশ জানাতে পেরেছে। তিনি পিরোজপুর জেলা সদরের চালনা এলাকার মো. শহীদ শেখের ছেলে রাব্বী শেখ।

ওসি জানান, তেলের লরির ধাক্কায় ওই মোটরসাইকেলে রাব্বীর সহযাত্রী ঘটনাস্থলেই মারা যান। রাব্বীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।