সিআইইউয়ে ভর্তি পরীক্ষা শনিবার
চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার প্রতিষ্ঠানের জামাল খান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অন্তর্ভুক্ত বিবিএ ও এমবিএ কোর্স, আইন অনুষদের অন্তর্ভুক্ত এলএলবি ও এলএলএম, এলএলএম ইন হিউম্যান রাইটস্ কোর্স, লিবারেল আর্টস অনুষদের অন্তর্ভুক্ত ইংরেজি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
এছাড়া প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), কম্পিউটার বিজ্ঞান (সিএস), কম্পিউটার প্রকৌশল (সিই), তড়িৎ এবং ইলেট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই), ইলেকট্রনিক এবং টেলিযোগাযোগ প্রকৌশল (ইটিই) বিভাগেও শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষার ফরম বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিস হতে সংগ্রহ করা যাবে অথবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.ciu.edu.bd) হতে ফরম ডাউনলোড করে জমা দেওয়া যাবে।
ভর্তি ফরম জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (৪ জানুয়ারি)।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স-ক্রেডিট সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীরাও ‘ট্রান্সফার স্টুডেন্ট’ হিসেবে সিআইইউতে ভর্তির জন্য বিবেচিত হবেন বলে ভর্তি কমিটি জানিয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের তথ্য বিভাগ (০১৯৪-৬৯৭৩৭৭৮) অথবা ওয়েবসাইটে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
