২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ডিবি পরিচয়ে ছিনতাই’ চক্রের কয়েকজন আটক

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইকারীদের একটি চক্রের সদস্য সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 12:15 AM

Updated : 19 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার নগরী ও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের ধরা হয় বলে ডিবির পরিদর্শক ইলিয়াস খান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার নগরীর লাভলেন এলাকায় একটি বাস থেকে একজনকে নামিয়ে ছিনতাই করা হয়। ওই ঘটনার তদন্তে গিয়ে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করা এই চক্রের সন্ধান পান।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার দেখানো হবে।”