২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

বার্ষিক পরীক্ষায় ফলাফল খারাপ করায় অভিভাবককের বকুনির পর আত্মহত্যা করেছেন চট্টগ্রামের পটিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 08:14 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

মঙ্গলবার বিকালে পটিয়া উপজেলার খাস্তগীর পাড়ার মন্টু মজুমদারের ভাড়া বাসায় প্রজ্ঞা লাবনী দে (১৩) নামে ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তার পরিবার জানিয়েছে।

স্বপ্না পটিয়ার আবদুর রহমান সরকারি গার্লস স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম সবুজ কান্তি দে। তাদের বাড়ি রাউজানের ডেউয়া পাড়ায়। তারা পটিয়ার খাস্তগীর পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন স্বজনদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার ফলাফল খারাপ করলে তার অভিভাবকরা বকুনি দেয়। এতে রাগ করে নিজ ঘরে গলায় ফাঁস দেয়।”

ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রজ্ঞাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।