কভার্ড ভ্যানের চাপায় বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত খুরশিদা বেগম (৬৫) নগরীর ছোটপুল এলাকার হাজী বাদশা মিয়া লেনের বাসিন্দা আবুল খায়েরের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোর্ট ইস্ট কলোনিসংলগ্ন বন্দর নতুন মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুরশিদা বেগমকে চাপা দেয় একটি কর্ভাড ভ্যান।
“বেলা আড়াইটার দিকে তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।”
