২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ইয়াবা তৈরির কারখানার’ সন্ধান

চট্টগ্রামে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 10:42 AM

Updated : 19 Aug 2022, 06:15 PM

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, নগরীর ডবলমুরিং থানার বেপারী পাড়ায় ওই কারখানা থেকে আড়াই লাখ ইয়াবার পাশাপাশি বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম পাওয়া গেছে।

“ওই কারখানায় আমরা ১০৫ কেজি কাঁচামাল পেয়েছি, সেগুলো দিয়ে প্রায় ১০ লাখ ইয়াবা তৈরি করা করা সম্ভব।”

এই অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মহসিন বলেন, দুপুরে গোয়েন্দা পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।