সেই রীমা কমিউনিটি সেন্টারের প্রবেশপথ সংস্কার
এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলনে ১০ জন নিহত হওয়ার পর বন্ধ থাকা রীমা কমিউনিটি সেন্টারের প্রবেশপথ সংস্কার শুরু করেছে মালিক কর্তৃপক্ষ।
সোমবার সকাল থেকে প্রকৌশলীর তত্ত্বাবধানে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ সংস্কার কাজ শুরু করে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ মান্নান।
গত ১৮ ডিসেম্বর দুপুরে রীমা কমিউনিটি সেন্টারে মেজবানে প্রবেশের সময় পদদলনে মারা যায় ১০জন। ঘটনার পর পুলিশসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা কমিউনিটি সেন্টারটির প্রবেশপথে নির্মাণত্রুটিসহ অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।
মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের পক্ষ থেকে যেভাবে সুপারিশ করা হয়েছে সে অনুযায়ী প্রকৌশলিদের তত্ত্বাবধানে প্রবেশপথের সংস্কার করা হচ্ছে।”
