চট্টগ্রামে রিকশাচালক খুন
খুনের পর ঘরের সামনে ফেলে যাওয়া এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টায় খুলশী থানার ওয়ারলেস কলোনি ৮ নম্বর গলির বাসার সামনে মো. রানা (২৪) নামের ওই রিকশাচালকের লাশ ফেলে যায় খুনিরা।
নিহত রানা স্থানীয় মনসুর আলীর ছেলে।
খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ৭টায় রিকশা নিয়ে বাসা থেকে বের হয় রানা। সারাদিন তিনি ঘরে ফেরেনি।
“আজ সকাল ৭টায় তার মরদেহ কেউ বাসার সামনে ফেলে যায়। তার পায়ে-গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।”
কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি।
এ ঘটনায় নিহতের পরিবার মামলা করছে।
