২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি পেলেন পদদলনে নিহত কৃষ্ণপদর স্ত্রী

চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলনে নিহত কৃষ্ণপদ দাশের স্ত্রীকে চাকরি দিয়েছে ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 08:00 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

বুধবার কৃষ্ণপদর স্ত্রী চন্দনা দাশের হাতে অস্থায়ী নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতমবুদ্ধ দাশ।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের অফিস সহায়ক হিসেবে চন্দনাকে পদায়ন করা হয়েছে।

গত সোমবার নগরীর আসকার দিঘীর পাড়ের রীমা কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলনে ১০ জন নিহত হন।

নিহতদের মধ্যে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী খেজুরতলার বাসিন্দা কৃষ্ণপদ পেশায় ছিলেন জাল বিক্রেতা। তার পাঁচ ও এক বছর বয়সী দুইটি সন্তান রয়েছে।