চট্টগ্রামে চিকিৎসাধীন হাজতির মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতি মারা গেছেন।
রোববার সকালে হাসপাতালে ভর্তি করার পর বিকালে মুজিবর রহমান (৫২) নামেও ওই হাজতি মারা যান।
ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় মুজিবর গত বছরের ২০ অগাস্ট থেকে কারাগারে ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল (ফাইল ছবি)
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে ১২ নম্বর ওয়ার্ডে (হৃদরোগ বিভাগ) ভর্তি করানো হয়েছিল।
