মিরসরাইয়ে কভার্ডভ্যান উল্টে চালকের সহকারী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পণ্যবাহী কভার্ডভ্যান উল্টে গিয়ে চালকের সহকারী নিহত হয়েছেন।
নিহত হেকমত আলী মোল্লা (৫০) গোপালগঞ্জ জেলার চরপাড়া এলাকার মৃত নেছার উদ্দিন মোল্লার ছেলে।
শনিবার দুপুরে মহাসড়কের মিরসরাই ভাঙাপুল এলাকায় প্রাণ কোম্পানির পণ্যবাহী কভার্ডভ্যানটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম আসার পথে মিরসরাইয়ে কভার্ডভ্যানটি উল্টে গিয়ে চালক ও তার সহকারী গুরুতর আহত হন।
তাদের হাসপাতালে নিয়ে আসা হলে বেলা সাড়ে ৩টার দিকে হেকমত আলী মারা যান।
গুরুতর আহত চালক বশির উদ্দিন (৫৪) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
