মহসিন কলেজ শিবিরের সভাপতি গ্রেপ্তার
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাজ্জাদ হোসাইনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাজ্জাদ মহসিন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাজ্জাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নাশকতার তিনটি মামলা আছে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ জানিয়েছে, তিনটি মামলায় সে জামিনে আছে। তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
