২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 09:14 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

নিহত আমিনুল ইসলাম রফিক (২৬) নগরীর আসকার দিঘীরপাড় এলাকার আবুল কালামের ছেলে।

শুক্রবার বিকালে হালিশহর থানার ছোটপুল এলাকায় সিঙ্গাপুর মার্কেটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে হালিশহর থানার এসআই ইউনুস মিয়া জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মটরসাইকেল নিয়ে হালিশহরের দিকে যাচ্ছিলেন রফিক। সিঙ্গাপুর মার্কেট এলাকায় তাকে পেছন থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়।