২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউতে ওপেন ডে অনুষ্ঠিত

চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) স্প্রিং সেমিস্টারের ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 06:55 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

সোমবার ওপেন ডের উদ্বোধনীতে সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, ভর্তিচ্ছুরা যাতে সিআইইউর বিদ্যমান সুযোগ-সুবিধা প্রত্যক্ষ করে উচ্চশিক্ষার বিষয়ে সহজে সিদ্ধান্ত নিতে পারে সে উদ্দেশ্যে নিয়মিত ওপেন ডে আয়োজন করা হয়।

“মানসম্মত উচ্চশিক্ষার জন্য আর দেশের বাইরে নয়, চট্টগ্রামেই আমরা বিশ্বমানের শিক্ষার ব্যবস্থা করছি।”

ওপেন ডে উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন তথ্য প্রদানের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়। পাশাপাশি ভর্তিচ্ছুরা স্পট এডমিশন ও ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ পায়।

সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাহিদ খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, ব্যবসায় অনুষদের উপদেষ্টা মোহাম্মদ আইয়ুব ইসলাম, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. জাকির হোসেন এবং প্রকৌশল অনুষদের ডিন রেজাউল হক খান।

ওপেন ডে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব পিঠা উৎসবের আয়োজন করে।