২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মশার কয়েলে দগ্ধ নিরাপত্তা প্রহরীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর খুলশীতে মশার কয়েলের আগুনে দগ্ধ এক নিরাপত্তা প্রহরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 12:54 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

মৃত শফিকুল ইসলাম (২৫) কুমিল্লার মুরাদনগর এলাকার শহিদুল ইসলামের ছেলে। বন্দরনগরীতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করা শফিক স্ত্রীকে নিয়ে খুলশীর ঢেবার পাড় এলাকায় থাকতেন।

সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার সকালে নিজ ঘরে ঘুমানোর সময় মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে গুরুতর দগ্ধ হন শফিকুল। তাকে সকালেই হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।

সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।