২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

চট্টগ্রামে ওয়াসার পানির লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2017, 12:29 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

বন্দরনগরীর বাহির সিগন্যাল এলাকায় ওয়াসার পানি প্রকল্প লাইনে কাজ করার সময় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত মোবারক হোসেন (৩০) চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরার বাসিন্দা।

সহকর্মী শ্রমিকদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে পানির পাইপ টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মোবারক।

ভোর পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।