চট্টগ্রামে অস্ত্রসহ অটোরিকশা চালক গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেপ্তার মিজানুর রহমান (২৮) অটোরিকশা চালানোর আড়ালে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত। তিনি নোয়াখালীর চর জব্বার এলাকার আবুল বাশারের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগে থেকে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রাতে বাহির সিগন্যাল এলাকায় অবস্থান নেয়।
এসময় কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে বহদ্দার হাটের দিকে আসা একটি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে নগরীতে এনে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে মিজানুর।
