২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে ঝর্ণায় ডুবে মরল বিশ্ববিদ্যালয় ছাত্র

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝর্ণায় নেমে ডুবে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2017, 10:28 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

নিহত শাহাদাত হোসেন মামুন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র, থাকতেন নগরীর দেওয়ানহাট এলাকায়। তিনি ফেনীর শর্শদী ইউনিয়নের মতিউর রহমানের ছেলে।

শুক্রবার বেলা ২টার দিকে এ ঘটনার পর বিকেল সোয়া ৫টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়-সাতজন বন্ধু মিলে নাপিত্তাছড়া ঝর্ণায় বেড়াতে গিয়েছিল।

“ঝর্ণায় নামলে শাহাদাত ডুবে যায়। খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সেখানে অনুসন্ধান চালিয়ে ঝর্ণার নিচের জলাধার থেকেই শাহাদাতের লাশ উদ্ধার করে।”