২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2017, 11:16 AM

Updated : 12 Apr 2022, 12:41 AM

নিহত মো. আলী (১৭) বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার আব্দুস সালামের ছেলে।

বৃহস্পতিবার রাতে অক্সিজেন এলাকার আব্দুল মোনাফ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে নিজ বাসায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলী।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।