রাউজানে পিস্তলসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় মো. আবু নাছের (২৯) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ জানিয়েছে।
নাছের রাউজানের পশ্চিম গুজরার মগদাই গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উরকিরচরের মৈশকরম গ্রামের জিয়ার বাজার এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে একজন অস্ত্র নিয়ে অপেক্ষা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
“এসময় আবু নাছেরের দেহে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।”
নাছের এবং তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র রাউজান থানায় সোপর্দ করেছে র্যাব।
