২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় আনসার সদস্যের মৃত্যু

চট্টগ্রামে ১৫ নম্বর ঘাট এলাকায় ট্রাকচাপায় আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 06:19 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের কাছে কর্ণফুলী নদীসংলগ্ন ১৫ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের (২২) চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন জানান, বিকালে বিমানবন্দর থেকে হাঁটতে বের হলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

“গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক জহানান তাহের মারা গেছেন।”