২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আমিন জুট মিলে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে আগুনে পুড়েছে রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলের একটি পাট গুদাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 12:11 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টার দিকে আমিন জুট মিলের ৪ নম্বর গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।

জুট মিলটির ওই গুদামে পাটপণ্যের কাঁচামাল হিসেবে আনা পাট রাখা হতো বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মঈন উদ্দিন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের আগ্রাবাদ, বায়েজিদ বোস্তামী, কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের বেশ কয়েকটি গাড়ি কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম।