২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

জমি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের রাউজানে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেছে বড় ভাইয়ের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 10:31 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের নাতোয়ান বাগিচা গ্রামের আলম বাড়িতে এ ঘটনা ঘটে বলে ওসি মোহাম্মদ কেফায়েত উল্লাহ জানান।

নিহত মোহাম্মদ মহিউদ্দিন (৪৮) ওই এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে।

ওসি কেফায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত ইসহাক মিয়ার ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। তা নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদে ভাইদের মধ্যে সভা হওয়ার কথা ছিল।

“তার আগেই নিজের বাড়িতে ছোটভাই মান্নান লাঠি দিয়ে তার বড়ভাই মহিউদ্দিনকে মাথায় আঘাত করে।”

গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে রাত পৌনে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান।

মহিউদ্দিনরা পাঁচ ভাই-বোন। হাসপাতালে যাওয়া তার বড়ভাই জসিম উদ্দিনকে স্বজনরা আটক করে পুলিশে দিয়েছে বলে জানান এএসআই শীলব্রত।