চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পুলিশের এক কনস্টেবল মারা গেছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার বারৈয়াহাটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান কনস্টেবল চাকুয়াই অং মারমা (৪৫)।
চাকুয়াই ফেনীর বুগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় তার বাড়ি।
চট্টগ্রাম রেলওয়ে থানার এএসআই দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়রা জানিয়েছে, চাকুয়াই ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার জন্য বারৈয়াহাট রেল ক্রসিং এলাকায় গাড়ি থেকে নেমেছিলেন।
“রেল লাইনের পাশে প্রশ্রাব করে ফেরার সময় সোনার বাংলা ট্রেনের সাথে ধাক্কা লেগে নিহত হন তিনি।”
