চট্টগ্রামে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত
চট্টগ্রাম নগরীতে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
আনুমানিক ২২ বছর বয়সী ওই শ্রমিকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার দুপুরে নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি রেল গেইটে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজনের বরাত দিয়ে জানান চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান ওই শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মী শ্রমিকরা ওই যুবককে নিয়ে আসলেও তার নাম-পরিচয় জানাতে পারেননি বলে জানান এএসআই আলাউদ্দিন।
