২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্টে নতুন বোয়িং

বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের বহরে যুক্ত হয়েছে আরেকটি নতুন বোয়িং উড়োজাহাজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 04:40 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

চীনের সাংহাই বিমানবন্দর থেকে ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি বুধবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

রিজেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে বেসরকারি সংস্থাটির বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো আটটি হল।

রিজেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে. জেনারেল এম ফজলে আকবর উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

এসময় রিজেন্টের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স আকতার ইউ আহমেদ, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭৬ আসনের এই উড়োজাহাজে আটটি বিজনেস এবং বাকিগুলো ইকোনমি আসন।

রিজেন্ট এয়ারওয়েজের সিইও এম ফজলে আকবর বলেন, এ বছরে আন্তর্জাতিক গন্তব্যে সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন প্রজন্মের সবচেয়ে আধুনিক প্রযুক্তির এই উড়োজাহাজটি বহরে যুক্ত করা হয়েছে।

এটি দিয়ে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া সৌদি আরবের দাম্মামে ফ্লাইট চালানো হবে। তখন রিজেন্টের মাসিক ফ্লাইট সংখ্যা ৯০০টিতে দাঁড়াবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

২০১০ সালের ১০ নভেম্বর দুটি ড্যাশ-৮কি উউড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করে রিজেন্ট এয়ারওয়েজ। ২০১৩ সালের ১৫ জুলাই ২টি বোয়িং উড়োজাহাজ দিয়ে কুয়ালালামপুর রুটের মাধ্যমে আন্তর্জাতিক গন্তব্য যাত্রা শুরু হয়। বর্তমানে মাসকাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা, কাঠমান্ডু আন্তর্জাতিক রুটে এবং ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ রুটে চলছে রিজেন্টের ফ্লাইট।