চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরীতে পুকুরে ডুবে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত কৃঞ্চ ঘোষ কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার গোয়ালপাড়ার বাসিন্দা সুশান্ত ঘোষের একমাত্র ছেলে।
শুক্রবার বেলা ২টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয় ।
ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক খোঁজাখুজির পর বিকাল ৪টার দিকে পুকুরের পাকা ঘাটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
